জেএসসি পরীক্ষা ২০১৬- বাংলা দ্বিতীয় পত্র

https://e-schoolbd.blogspot.com/

সন্ধি
২৩. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে এ-কারের স্থানে কী হয়?

ক. অব্ খ. আব্ গ. আয় √ঘ. অয়

২৪. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে ঐ-কারের স্থানে কী হয়?

ক. অয় √খ. আয় গ. অব্ ঘ. আব্

২৫. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে ও-কারের স্থানে কী হয়?

ক. আয় খ. অয়

গ. আব্ √ঘ. অব্

২৬. সন্ধির নিয়মানুসারে ক-এর পর স্বরধ্বনি থাকলে ক-স্থানে কী হয়?

√ক. গ্ খ. গ গ. চ্ ঘ. চ

২৭. সন্ধির নিয়মানুসারে ট্-এর পর স্বরধ্বনি থাকলে ট্-স্থানে কী হয়?

ক. গ্ √খ. ড্ গ. ট ঘ. ঠ্

২৮. সন্ধির নিয়মানুসারে প্-এর পর স্বরধ্বনি থাকলে প্-স্থানে কী হয়?

ক. প খ. ফ্ √গ. ব ঘ. ফ

২৯. সন্ধির নিয়মানুসারে ত্-এর পর জ কিংবা ঝ থাকলে ত্-স্থানে কী হয়?

ক. ত খ. দ √গ. জ্ ঘ. জ

৩০. সন্ধির নিয়মানুসারে দ্-এর পর জ কিংবা ঝ থাকলে দ্-স্থানে কী হয়?

√ক. জ্ খ. জ গ. ত্ ঘ. ত

৩১. সন্ধির নিয়মানুসারে ত্ কিংবা দ্-এর পরে ড্ কিংবা ঢ্ থাকলে ত্ ও দ্ স্থানে কী হয়?

ক. ত খ. দ √গ. ড্ ঘ. ড

৩২. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

√ক. স্বৈর খ. শঙ্কা

গ. যজ্ঞ ঘ. ভাস্কর

৩৩. বিসর্গের সঙ্গে স্বরধ্বনির বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে কী বলে?

ক. তৎসম সন্ধি খ. বিসর্গ-ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ-স্বরসন্ধি √ঘ. বিসর্গ সন্ধি

৩৪. ‘অতএব’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. অত+এব √খ. অতঃ+এব

গ. অতি+এব ঘ. অতো+ এব

৩৫. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক. জলাতঙ্ক খ. দিগন্ত

গ. আবিষ্কার √ঘ. অহোরাত্র

৩৬. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক. বহিষ্কার খ. পরিষ্কার

√গ. বনস্পতি ঘ. আবির্ভাব

৩৭. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

√ক. পতঞ্জলি খ. নীরোগ

গ. তিরস্কার ঘ. বাচস্পতি

৩৮. ‘সজ্জন’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. সজ+জন √খ. সৎ+জন

গ. সদ্+জন ঘ. সত্+জন

৩৯. ‘বিদ্যাভ্যাস’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. বিদ্+অভ্যাস খ. বিদ্যা+ভ্যাস

√গ. বিদ্যা+অভ্যাস ঘ. বিদ্য+অভ্যাস

৪০. ‘গবাক্ষ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গো+ অক্ষ √খ. গো+ অক্ষ

গ. গো+আক্ষ ঘ. গো+অক্ষি

৪১. ‘রাজ্ঞী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

√ক. রাজ্+নী খ. রাজ+নী

গ. রাগ+নী ঘ. রাজ্ঞ+নী

৪২. ‘লবণ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. লব+অন খ. লে+অন

√গ. লো+অন ঘ. লৌ+অন

৪৩. ‘পতঞ্জলি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. পতং+অঞ্জলি খ. পতম+অঞ্জলি

√গ. পতৎ+অঞ্জলি ঘ. পতন+অঞ্জলি

৪৪. ‘শীতার্ত’-এর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

ক. শীত+আর্ত খ. শীত+অর্ত

√গ. শীত+ঋত ঘ. শীত+তার্ত

৪৫. ‘মরুদ্যান’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

√ক. মরু+উদ্যান খ. মরূ+উদ্যান গ. মরু+ঊদ্যান ঘ. মরূ+ঊদ্যান

প্রভাষক

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
 

Labels : #JSC-Bangla-2nd ,

Post a Comment